ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছে ঝুলছিল একজনের মরদেহ

ঢাবি প্রতিনিধি
মরদেহ। প্রতীকী ছবি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি গাছ থেকে একজন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় মরদেহ উদ্ধারের এ ঘটনা ঘটেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সকাল আটটায় ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ গাছ থেকে নামানো হয়েছে। শহীদ মিনারের বিপরীত পাশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনের একটি গাছে মরদেহটি ঝুলছিল। সে ভবঘুরে।’

তিনি আরও জানান, ঝুলছিলো তো তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গলায় ফাঁস লাগিয়েছে। ক্রাইম সিন ঘটনাস্থলে গেলে পরে মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাবে। মরদেহ এখন ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’

৪ ঘণ্টা আগে

মাইলস্টোনে নিহত তাসনিয়ার ছোট ভাই তাহসিনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পরে জানতে পারেন তাহসিনের কথা, মাইলস্টোন ট্র্যাজেডিতে তার বোনকে হারানোর ইতিহাস। বিষয়টি জানার পর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহ

১৫ ঘণ্টা আগে

তারেক রহমানের দিল্লি সফরের অপেক্ষায় আছি: ভারতীয় হাইকমিশনার

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না— এমন প্রশ্নের উত্তরে ভারতের হাইকমিশনার বলেন, ‘এ সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটি সম্পূর্ণ তার বিষয়। তবে আমরা অধীর আগ্রহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় আছি।’

১৬ ঘণ্টা আগে

শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

বুধবার (২৯ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান লতিফ সিদ্দিকী।

২০ ঘণ্টা আগে