পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাতক্ষীরায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দি‌য়েছেন আদালত।

বুধবার (১০ জুলাই) বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রাকিবুল ইসলাম এই আদেশ দেন।

রবিউল ইসলাম জেলার দেবহাটা উপজেলার বেজোর আটি গ্রামের মনোহর গাজীর ছেলে। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর রাতে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী ফতেমা খাতুন ওরফে ফেলীকে শ্বাসরোধে হত্যা করেন রবিউল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দেবহাটা থানায় রবিউল ও তার প্রেমিকার নামে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে রবিউলের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি শেখ আব্দুস সামাদ বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও এর আশেপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

৫ ঘণ্টা আগে

রাষ্ট্রায়ত্ত ৩ বন্ধ পাটকল ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েছে সরকার। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। আর খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে হ্যামকো গ্রুপ।

১৯ ঘণ্টা আগে

সরকার বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত: প্রধানমন্ত্রী

বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

১৯ ঘণ্টা আগে

শিক্ষার মান-দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে জার্মানি ও ইউনিসেফ

শিক্ষার মানোন্নয়ন, দক্ষ ও কর্মমুখী তরুণ জনশক্তি তৈরি এবং উচ্চশিক্ষায় ডিজিটাল ও কারিগরি সক্ষমতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে জার্মানি ও ইউনিসেফ। এ লক্ষ্যে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা এবং ইউনিসেফের সঙ্গে দক্ষতাভিত্তিক কোর্স,

২০ ঘণ্টা আগে