নদীতে ঝাঁপ দিয়েও রক্ষায় হয়নি, গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে জনতার ধাওয়ায় বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পায়নি ছিনতাইকারীরা। সাঁতরে নদী পেরিয়ে চকবাজার এলাকা দিয়ে পালানোর সময় ফের লোকজন তাদের ধরে ফেলে। সেখানে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন একজন। আহত আরও দুজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চকবাজারের চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গণপিটুনিতে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের বয়স ২০ থেকে ২৫ বছর। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহত কারওই নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় কয়েকজন ছিনতাই করছিলেন। স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দেন। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও তিনজন নদীতে ঝাঁপ দেন। তারা সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে গিয়ে ওঠেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান বলেন, এ সময় ওপার থেকে স্থানীয়রা চিৎকার করতে থাকেন। তিনজন নদী সাঁতরে চম্পাতলী ঘাটে উঠলে তাদের মধ্যে দুজনকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। একজন পালিয়ে যান।

এসআই আরও জানান, গণপিটুনির শিকার দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজন হাসপাতালে ভর্তি আছেন। একই ঘটনায় গণপিটুনির শিকার আরও একজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তার অবস্থাও গুরুতর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেমিকন্ডাক্টর শিল্প জাতীয় অগ্রাধিকার খাত, থাকবে কর ছাড়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। দুদিনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্

১৫ ঘণ্টা আগে

নতুন রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরের অধিবেশনে: আইনমন্ত্রী

বিশেষ কোনো অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন বা পরিস্থিতি তৈরি হয়নি।

১৫ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি পদে নিয়োগ থেকে পদত্যাগ পর্যন্ত যত আলোচনা ছিল সাহাবুদ্দিনকে ঘিরে

আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার এবং পরে ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময় পদে থাকবেন কি না, এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, নানা রকম আলোচনা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নতুন দিগন্তে নারী পুলিশ

বাংলাদেশ পুলিশে ১৯৭৪ সালে প্রথম নারী সদস্য নিয়োগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। সে সময় তাদের দায়িত্ব মূলত প্রশাসনিক ও সীমিত পরিসরের ছিল।

১৭ ঘণ্টা আগে