ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি আগরওয়ালা গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মানুষ হত্যা, মুদ্রাপাচার, কর ও ভ্যাট ফাঁকি, দুর্নীতিসহ নানা অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর গুলশানের বহুতল ভবন ‘আকাশ টাওয়ার’ থেকে গ্রেপ্তার করে করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। লে. কর্নেল মুনীম ফেরদৌস জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব-১।

র‍‍্যাব জানায়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে দিলীপ কুমার আগরওয়ালার গুলশানের অফিস ঘিরে ফেলে র‍্যাব সদস্যরা। এরপর ওই অফিসে শুরু হয় অভিযান। এদিকে, মঙ্গলবারই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক বিজ্ঞপ্তিতে জানোনো হয়, সংস্থাটির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ডায়মন্ড ওয়ার্ল্ড ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অনুসন্ধান শুরু করেছে।

সিআইডির তথ্য মতে, তাঁর বিরুদ্ধে বিদেশ থেকে সোনা ও হীরা চোরাচালানের নামে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি দেশের বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে প্রতারণার মাধ্যমে হীরার পরিবর্তে উন্নতমানের কাচের টুকরা বিক্রি করে আসছেন। এ ছাড়া দুবাই, সিঙ্গাপুরে চোরাচালান সিন্ডিকেট, ভারতের কলকাতায় জুয়েলারির তিনটি শোরুম, ১১টি বাড়িসহ মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নাম মাত্র শোরুমের মাধ্যমে উন্নত মানের কাচের টুকরোকে প্রকৃত ডায়মন্ড হিসেবে বিক্রয়, দুবাই- সিংগাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং প্রতারণার মাধ্যমে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে পাওয়ায় সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম কর্তৃক মানিলন্ডারিং অনুসন্ধান শুরু করেছে।

প্রসঙ্গত, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগরওয়ালার নানা অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করে একটি দৈনিক। দিলীপ পরপর দুই বার আওয়ামী লীগের শিল্পবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে শিবচরের সন্ন্যাসীরচর এলাকার হৃদয় হোসেন শিহাব নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালাসহ ১৬১ জনের নামে মামলা করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মহাস্থানগড়ে সব ধরনের নির্মাণকাজে স্থিতাবস্থা

রোববার (৯ আগস্ট) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

১ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

ইসি সচিব জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার মাননীয় স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত সময় অনুযায়ী সার্বিক নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে।

২ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪

এসময় তাদের কাছ থেকে ১ টি পানির মটর, ৫টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগ, ৩টি ফয়েল পেপার, ১টি গ্যাস লাইট, ১টি দশ টাকার নোট, মাদক বিক্রির নগদ ৮,৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১ টি কেঁচি, ১টি ইলেকট্রিক শর্ট দেয়ার যন্ত্র, ১ টি চাকু, ১টি সুইচ গিয়ার, ১টি হ্যাক্সো ব্লেড, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫

৩ ঘণ্টা আগে

আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধের পেছনের কল রেকর্ড ট্রাইব্যুনালে

আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি ব্যবহার শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

৪ ঘণ্টা আগে