প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আলতাফ ও তার ১৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টর ও দক্ষিণখানের মধ্যবর্তী বাইদা বস্তি এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের হোতা শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁট কাটা আলতাফ ও তার ১৩ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন— মো. সোহাগ, মো শামীম, মো. নবী, মো. সুলতান, মো. সোহেল, মো. আশিক, মো. সুমন ইসলাম, মো. শাহিন, শরিফুল, সাগর, ময়না বেগম, সেলিনা, রহিমা। তাদের কাছ থেকে নগদ অর্থ, মাদক এবং বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আলতাফের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১০টি মামলা রয়েছে।
এছাড়া গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার অস্ত্র লুটের সঙ্গে আলতাফ এবং তার বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে।
নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আইএসপিআর জানায়, এই বাইদা বস্তি অপরাধের এক অভয়ারণ্য। যা ব্যবহার করে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক ঠোঁট কাটা আলতাফ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করতো। আটক সন্ত্রাসীদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গণমাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারে আগেই নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
৭ ঘণ্টা আগে
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে এখনও চলমান রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
১১ ঘণ্টা আগে
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
১১ ঘণ্টা আগে