ডাকাতির সময় নিয়ে যাওয়া শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনেদুপুরে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাসার মালামালের সঙ্গে নিয়ে গেছে আট মাসের একটি শিশুকেও। সেই শিশুকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই ঘটনায় আটক করা হয়েছে শাপলা নামের এক নারীকে।

শনিবার (১৬ নভেম্বর) ভোরে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে র‍্যাব। র‍্যাবের বার্তায় বলা হয়েছে, ডাকাতির সময় আজিমপুর থেকে অপহরণের শিকার শিশুটিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বেলা সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

এরআগে, শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজানা আক্তারের বাসায় এই ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নেয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।

১২ ঘণ্টা আগে

বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৩ ঘণ্টা আগে

হামের চিকিৎসা ব্যয় মেটাতে ৮৯% পরিবারকে ঋণ নিতে হয়েছে: জরিপ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।

১৪ ঘণ্টা আগে

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

১৪ ঘণ্টা আগে