প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রবাস ফেরত শফিকুল ইসলাম। ছবি: রাজনীতি ডটকম

নেত্রকোনা জেলা শহরের সাতপাই বিলপাড় এলাকার বাসিন্দা সৌদি আরব প্রবাসী শফিকুল ইসলামের অর্থ আত্মসাৎসহ তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নেত্রকোনা জেলা শহরের উপজেলা মার্কেটের তৃতীয় তলায় ভুক্তভোগী শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে স্ত্রী ডেইজি আক্তার, শাশুড়ি মাজেদা আক্তার ও স্ত্রীর বড় ভাই বিপ্লব আহমেদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

শফিকুল ইসলাম নেত্রকোনা জেলা শহরের সাতপাই বিলপাড় এলাকার বাসিন্দা মো. সামছু উদ্দীনের ছেলে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর ধরে ওমান ও পরে সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি। প্রবাসে থাকাকালীন পারিবারের সিদ্ধান্তে জেলার কলমাকান্দা উপজেলার চারুলিয়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে ডেইজি আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ৯ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে শফিকুল বলেন, প্রবাসে থাকাকালে দেশে স্ত্রীর কাছে নিয়মিত টাকা পাঠাতেন শফিকুল। সেই টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তার স্ত্রী ডেইজি। নিজের নামে বিভিন্ন উপায়ে টাকা জমাও রাখেন তিনি। এ বছরের ১ জানুয়ারি শফিকুল দেশে ফেরেন। এরপর স্ত্রীর কাছে টাকা ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা তাইলে স্ত্রী ডেইজি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ডেইজি ও তার পরিাবরের সদস্যরা শফিকুলকে হত্যার হুমকি পর্যন্ত দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুল আরও অভিযোগ করেন, তার স্ত্রী ডেইজি আক্তার বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কে যুক্ত। ডেইজি তার পাঠানো কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন। এমনকি বিলপাড়ের বাসা থেকে সম্প্রতি নগদ অর্থ ও সোনার অলংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছেন।

শফিকুল বলেন, এসব ঘটনার প্রতিবাদ করলে আমার স্ত্রী ও তার পরিবারের সদস্যরা স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে হত্যা ও মিথ্যা মামলার হুমকি-ধমকি দিয়েছে।

এসব বিষয়ে জানতে অভিযুক্ত ডেইজি আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া মেলেনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেমিকন্ডাক্টর শিল্প জাতীয় অগ্রাধিকার খাত, থাকবে কর ছাড়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। দুদিনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্

৭ ঘণ্টা আগে

নতুন রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরের অধিবেশনে: আইনমন্ত্রী

বিশেষ কোনো অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন বা পরিস্থিতি তৈরি হয়নি।

৭ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি পদে নিয়োগ থেকে পদত্যাগ পর্যন্ত যত আলোচনা ছিল সাহাবুদ্দিনকে ঘিরে

আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার এবং পরে ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময় পদে থাকবেন কি না, এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, নানা রকম আলোচনা হয়েছে।

৯ ঘণ্টা আগে

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নতুন দিগন্তে নারী পুলিশ

বাংলাদেশ পুলিশে ১৯৭৪ সালে প্রথম নারী সদস্য নিয়োগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। সে সময় তাদের দায়িত্ব মূলত প্রশাসনিক ও সীমিত পরিসরের ছিল।

৯ ঘণ্টা আগে