কাঠগড়ায় কাঁদলেন গুলশান থানার সাবেক ওসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় বিচারিক প্রক্রিয়া চলাকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাকান্নাকাটি করেছেন গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২ বাজার কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারকার্য চলাকালীন চিফ প্রসিকিউটরের ভুলবশত গুলশানের সাবেক ওসিকে সাভারের ওসি বলে সম্বোধন করে তার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো আদালতে সামনে তুলে ধরার সময় তিনি দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্য করে কান্নাকাটি করে বলেন, আমি কখনই সাভারের ওসি ছিলাম না, আমি গুলশানের ওসি।

কান্নাকাটি করা অবস্থায় গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক বলেন, আমি আন্দোলনের পক্ষে ছিলাম। আমার ছেলেও আন্দোলনে অংশ নিয়েছে। আমি কখনই সাভারের ওসি ছিলাম না। আমি গুলশানের ওসি।

এসময় চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, আপনি নির্দোষ হলে আপনার কিছু হবে না।

এসময় দায়িত্বে থাকা পুলিশের এক সদস্য ও সরকার পক্ষের আইনজীবীরা তাকে কথা বলেতে নিষেধ করেন এবং বলেন আদালতের অনুমতি ছাড়া তিনি কথা বলতে পারবেন না। এসময় চিফ প্রসিকিউটর আদালতকে বলেন, লিখিত কাগজটি পড়ার সময় আমি ভুল বসত তাকে সাভারের ওসি বলি। তিনি গুলশানের ওসি। এরপর গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক এর বিরুদ্ধে আনা সকল অভিযোগ গুলো তিনি আদালতের সামনে পাঠ করেন।

গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হকের বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সম্পর্কে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় অভিযুক্ত গুলশানের ওসি মাজারুল হক ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে মিলে ছাত্র জনতার উপর পাশবিক নির্যাতন চালায়। তার নির্দেশে ১৯ জুলাই পুলিশ বাদুর হোসেন নামের একজনের উপর গুলি চালায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একই দিন শাহাজাদপুরে আরো কয়েক জন ছাত্র জনতার উপর ওসি মাজহারের নির্দেশে গুলি চালানো হয়।

পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসি'র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসানসহ মোট ৮ জন সাবেক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী ১৯ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়াসহ আসামিদের আদালতে হাজির করার নির্দেশও দেয়া হয়।

এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয় তারা হলেন সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যাত্রাবাড়ী থানা সাবেক (ওসি) আবুল হাসান, এনটিএমসি'র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলা সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবি সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তুরাগ নদে আ.লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে

৬ ঘণ্টা আগে

‘মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ান’— অর্থমন্ত্রীর প্রতি জয়নুল আবেদীন ফারুক

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

৮ ঘণ্টা আগে

চীনের করিডোর প্রস্তাব খতিয়ে দেখছে বাংলাদেশ, সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

৮ ঘণ্টা আগে