সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ওই কিশোরীকে ভয় দেখিয়ে দুই দিন ধর্ষণ করেছেন ইমাম। প্রথম দিন কিশোরী ভয়ে কাউকে কিছু না বললেও দ্বিতীয় দিন ধর্ষণের শিকার হওয়ার পর আর সে কথা চেপে রাখতে পারেনি।
রোববার (৯ মার্চ) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমাম শফিকুর রহমান সিলেটের গোয়াইন ঘাট এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রমজানের শুরু থেকেই ছাতক উপজেলার বনগাঁও উত্তর পাড়া মসজিদে দারুল কেরাত পড়তে যায় ছাতকের ওই কিশোরী। এর মধ্যে গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ থেকে চলে গেলে ইমাম শফিকুর ওই কিশোরীকে বিশেষ কাজ আছে বলে থাকতে বলেন এবং নিজের কক্ষে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে হত্যা করার হুমকি দিয়েছিলেন ইমাম শফিকুর। পরে শনিবার (৮ মার্চ) ফের ওই কিশোরীকে ধর্ষণ করেন তিনি। এবার ওই কিশোরী বাড়িতে ফিরে পরিবারের বিষয়টি জানায়।
জানতে পেরে রোববার বিকেলে ওই কিশোরীর খালা বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ইমাম শফিকুরকে গ্রেপ্তার করে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেচুর রহমান আকন্দ বলেন, এক কিশোরীরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৩ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয
৫ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু
৫ ঘণ্টা আগে