শিশুর ভালো চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ আই হসপিটালে শিশুর ভালো চোখে অস্ত্রোপচারের অভিযোগে করা মামলায় চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে তাকে ধানমন্ডি থানার এলিফেন্ট রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১২ জানুয়ারি শিশুটির বাম চোখে সমস্যা থাকলেও ডা. শাহেদারা ভুলবশত তার ডান চোখে অপারেশন করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে তা কর্তব্যরত চিকিৎসককে জানান। এরপর শিশুটিকে পুনরায় অপারেশন থিয়েটারে নিয়ে আবারও সঠিক চোখে অপারেশন করা হয়।

এই ঘটনায় গত বুধবার রাতে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করবে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে।

এদিকে শিশুটির পরিবার সুষ্ঠু বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হবে বলে জানিয়েছে

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

২ ঘণ্টা আগে

শহিদ মিনারের ভেন্যু বাতিলে প্রতিবাদ উদীচীর, স্থগিত ৩১ জুলাইয়ের সমাবেশ

উদীচী এই পরিস্থিতিতে ‘প্রতিবাদস্বরূপ’ ৩১ জুলাইয়ের পূর্বঘোষিত সাংস্কৃতিক সমাবেশ স্থগিত করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। সংগঠনটি বলেছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন করা হবে।

৪ ঘণ্টা আগে

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: জেলা ছাত্রদলের ১১১ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য নিহত

পুলিশের প্রাথমিক ধারণা, রোহিঙ্গাদের দুটি সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে চলমান অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হও

৮ ঘণ্টা আগে