রংধনু গ্রুপের পরিচালক মিজান ১০ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি হত্যাসহ পৃথক চারটি মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুর রহমানের আদালতে গ্রেপ্তারকৃত মিজানকে রিমান্ড চেয়ে হাজির করা হলে শুনানী শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে মিজানের পক্ষে আদালতে মহড়া দিতে দেখা গেছে রূপগঞ্জের চনপাড়া এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের। এ সময় তাঁরা বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে ছবি তুলতে ও ভিডিও করতে বাধা দেন।

মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘রূপগঞ্জে স্কুলছাত্র রোমান হত্যাসহ চারটি মামলায় আদালত তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রোমান হত্যায় পাঁচ দিন, দুটি মামলায় দুই দিন এবং একটি মামলায় এক দিনের রিমান্ড দেওয়া হয়। আমরা প্রত্যাশা করি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।’

তিনি আদালতে মিজানের পক্ষে সন্ত্রাসীদের মহড়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বাধীন দেশে আদালত প্রাঙ্গণে সন্ত্রাসীরা মহড়া দেবে এটা মেনে নেওয়া যায় না। যারা মহড়া দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবেন আশা করছি।’

গত ১৭ সেপ্টেম্বর ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে পুলিশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ ছিল।

১৮ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। তিনজনের শরীরই মারাত্মকভাবে পুড়ে গেছে—মাইদুলের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১৯ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

২১ ঘণ্টা আগে