হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত দেয়া রুলের নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন।

৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে হাবের কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার হাবের তসলিম-ফারুকের কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে প্রশাসক নিয়োগ দেয়।

এই নিয়োগ বাতিল চেয়ে রিট হলে প্রশাসকের নিয়োগের বৈধতা নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্ট রুলের নিষ্পত্তি করে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ দেয়া প্রশাসককে অবৈধ বলে রায় দেন।

রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, রায়ের আগে এখন থেকে নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আদালত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চীনের করিডোর প্রস্তাব খতিয়ে দেখছে বাংলাদেশ, সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

৩ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ময়মনসিংহের। এ ছাড়া ঢাকা ও খুলনায় একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

৪ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘ফতোয়া’ নিতে চান জামায়াত এমপি

শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন চট্টগ্রামে একটা কথা চালু হয়েছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? তারা বলল, ফতোয়া তো এখন পার্লামেন্টেই দেওয়া হয়।’

৫ ঘণ্টা আগে

বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

শুক্রবার (২৬ জুন) বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের দুটি পৃথক প্রকল্পের জন্য এই অর্থায়ন অনুমোদন করা হয়েছে। এর মধ্যে খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্পে দেওয়া হবে ৩০ কোটি ডলার।

৫ ঘণ্টা আগে