পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক, সতর্ক থাকার আহ্বান

ডেস্ক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাক হয়েছে। কিছু সময়ের জন্য ওই পেজ থেকে অননুমোদিত ও অপ্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করা হয়েছে বলে জানা গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, হঠাৎ এ ধরনের নিরাপত্তা বিঘ্নকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে, কারণ এই ফেসবুক পেজটি মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, যেখান থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হয়।

বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং ঘটনার তদন্তসহ ভবিষ্যতে এমন অনভিপ্রেত ঘটনা রোধে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায়, পেজটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত সকলকে অনুরোধ করা হচ্ছে—এই ফেসবুক পেজ থেকে প্রকাশিত কোনো পোস্ট বা বার্তায় বিশ্বাস না করতে, শেয়ার না করতে এবং এতে কোনোভাবে সম্পৃক্ত না হতে।

সরকারি আপডেট ও যোগাযোগের জন্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তিসহ অন্যান্য যাচাইকৃত মাধ্যম ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৬ হাজার ১৬৫

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

১৩ ঘণ্টা আগে

পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

১৩ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা ‘গুঞ্জন’, সরকার কিছু জানে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে।

১৪ ঘণ্টা আগে

সাংবাদিক পরিচয় নির্ধারণে ‘যথাযথ কর্তৃপক্ষ’ চান তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান তিনি।

১৪ ঘণ্টা আগে