প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরখান থানার পুরান পাড়া এলাকার ভাড়া বাসায় খুন হয়েছেন শান্তিনগরের হাবিবউল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া। ওই বাসায় সাইফুর একাই থাকতেন।
সোমবার (১০ মার্চ) ভোরের দিকে কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে ঘটনাটি জানাজানি হয়েছে সোমবার রাতে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার আহাম্মদ আলী জানান, সাইফুর রহমানকে ছুরিকাঘাত করে বাসার বাথরুমে আটকে রাখা হয়। তিনি কোনোমতে বাথরুমের দরজা ভেঙে চিৎকার করতে থাকেন। ওই সময় রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল। এর মধ্যে একজন তার চিৎকার শুনতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, সাইফুর রহমানের স্ত্রী ও পরিবারের সদস্যরা শান্তিনিকেতন এলাকায় থাকেন। উত্তরখানে ভাড়া বাসায় একাই থাকতেন সাইফুর রহমান। দুদিন আগে তার বাসায় একজন নারী ও একজন পুরুষ উঠেছিলেন বলে তথ্য মিলেছে। পুলিশ তাদের দুজনকে খুঁজছে।
উপকমিশনার আহাম্মদ আলী বলেন, সুরতহাল করে সাইফুর রহমান ভুঁইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু
৩ ঘণ্টা আগে
বিষয়টি পরীক্ষার্থীদের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ভুল প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
৩ ঘণ্টা আগে
সরকার হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করেছে। শর্তগুলো হলো— ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্সের বিধান যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হব
৪ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে জহিরুল ইসলামের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে বিভিন্ন অজুহাতে তাকে অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নিজের সাবেক স্ত্রীকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।
৪ ঘণ্টা আগে