প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডা এলাকায় মো. সিরাজুল ব্যাপারী হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মাসুদা সিদ্দিক রোজীকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা। আসামি পক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
বুধবার (২ অক্টোবর) মধ্য রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে রোজীকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনকে আসামি করে বাড্ডা থানায় মামলা করেন নিহতের খালাতো ভাই হাসিবুল হাসান লাবলু।
মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে মো. সিরাজুল ব্যাপারী অংশ নেন। মিছিলটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। এতে অজ্ঞাতনামা আসামিদের ছোড়া তিনটি গুলি সিরাজুলের শরীরে লাগলে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

সহপাঠীদের মারধরে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি হল করার কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
১৫ ঘণ্টা আগে
পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া জাকির হোসেন (৩১) নামে এক তরুণকে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, মিছিলে থাকা ডুলির (প্রতীকী কাঠামো) রশি ধরাকে কেন্দ্র করে ‘বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে’ এ হত্যাকাণ্ড ঘটেছে।
১৫ ঘণ্টা আগে
আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’
১৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে
১৬ ঘণ্টা আগে