প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ ছাড়া অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত এক হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এক দিনেই এক হাজার ৭৫২ জন গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পুলিশ সদর গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়েছে, অভিযানে দুটি দেশীয় পাইপ গান, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদাও উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। একই দিনে অন্যান্য মামলার আসামি মিলিয়ে যৌথ বাহিনীর হাতে মোট গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৫৮৩ জন।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ৮ ফেব্রুয়ারি সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যতদিন ‘ডেভিল’ রয়েছে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে।

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
৫ ঘণ্টা আগে
সংগঠনটির নয় সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।
৬ ঘণ্টা আগে
ঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইএসডিওর সাম্প্রতিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
৯ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামের উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা দেবে।
৯ ঘণ্টা আগে