সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লা প্রতিনিধি
ফাইল ছবি

কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৮টার দিকে বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্তে এ ঘটনা ঘটে। আনোয়ার ওই ইউনিয়নের মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। ঘটনার ১০ ঘণ্টা পর সন্ধ্যায় বিএসএফ আনোয়ারের লাশ ফেরত দেয় বলে জানান ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার ভারত থেকে চোরাইপথে আনা চিনি বহনকারী শ্রমিক ছিলেন। গতকাল সকালে তিনিসহ ৫-৬ জন সীমান্তের ওপারে চিনি আনতে যান। এ সময় বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছুড়লে আনোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে যান। গুলির শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকার লোকজন আনোয়ারের লাশ সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পর বিএসএফ লাশটি ভারতের বঙ্গনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, খবর পেয়ে শংকুচাইল বিজিবি ক্যাম্পের সদস্যদের সঙ্গে নিয়ে কাঁটাতারের বেড়া এলাকায় যাই। সেখানে আনোয়ারের লাশ দেখা যায়। তাঁর স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। দুপুরে জামতলা এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। সন্ধ্যায় লাশ সীমান্তের রাজাপুর ইউনিয়নের হায়দরাবাদ এলাকা দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

১ দিন আগে

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

১ দিন আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১ দিন আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১ দিন আগে