আদালতের ওপর চাপ প্রয়োগের প্রশ্নই ওঠে না: গোলাম পরওয়ার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানিতে (সুপ্রিম কোর্ট) আদালতের ওপর চাপ প্রয়োগ করার প্রশ্নই ওঠে না। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায়বিচার প্রত্যাশী। আর এটা যেহেতু সাবজুডিশ ম্যাটার, আমাদের সিনিয়র আইনজীবী লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি। আমরা আদালতে এসেছিলাম পর্যবেক্ষণ করার কার জন্য বলেও মন্তব্য করেন তিনি। আগামীকাল আবারও শুনানি হবে, সিনিয়র আইনজীবীরা শুনানি করবেন। শুনানির পরে আদালত নিশ্চয় কোনো আদেশ দেবেন। আমরা ওয়েট করছি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার পর প্রধান বিচারপতির ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আপিল বিভাগে জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। আইনজীবী প্যানেলে আছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন।

এর আগে রিভিউ শুনানিতে আপিল বিভাগের এজলাস কক্ষে উপস্থিত হন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের ঢাকা মহানগরীর নেতা ড. হেলাল উদ্দিন। এছাড়া আদালত কক্ষে জামায়াতপন্থি শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু জামায়াতের সিনিয়র নেতাদের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির। বৈঠকের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোষিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করে জামায়াত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৭০০

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬০৯ শিশু, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

১১ ঘণ্টা আগে

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

১৫ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

১৬ ঘণ্টা আগে