কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের চাকরিতে রাখার সুযোগ নেই: আইজিপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশ বাহিনীতে যারা এখনও কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এখনো কাজে যোগদান না করা পুলিশ সদস্যদের চাকরিতে রাখার কোনো সুযোগ নেই।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, যাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি, এরই মধ্যে আমরা সেসব সদস্যদের অনেককেই গ্রেপ্তার করেছি। ১৭ জন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সিনিয়র কর্মকর্তারাও রয়েছেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। যারা মামলার আসামি হয়েছেন, আবার অনেকেই যারা বিভিন্ন কারণে কর্মস্থলে থাকছেন না। আমাদের দ্বিতীয় বিপ্লব যেটাকে আমরা বলছি, ছাত্র-জনতার অভ্যুত্থানে আমাদের যে বিপ্লব সংগঠিত হয়েছে তারপরে যারা আন্দোলনে অতিরিক্ত (দমন নিপিড়ন) করেছে তারা কিন্তু নেই। এ সংখ্যাটা নিতান্তই অল্প। আমরা ইউনিট অনুযায়ী স্টপ করে রেখেছি। এ সংখ্যাটা মাত্র ১৮৭ জন। ২ লাখ ১৪-১৫ হাজার বাহিনীর সদস্য সেখানে ১৮৭ জন তারা বিভিন্ন কারণে গরহাজির (অনুপস্থিত) হতে পারে।

তিনি আরও বলেন, যারা গরহাজির (অনুপস্থিত) সদস্য তাদের বিরুদ্ধে এরই মধ্যে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হয়েছে। কেন তারা গড়হাজির সেই কৈফিয়ত চাওয়া হয়েছে? তাদের কর্মস্থলে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার। তাদের আর চাকরিতে রাখার কোনো সুযোগ নেই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিশু সুরক্ষা লঙ্ঘনের দায়ে এবার মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

নিউ মেক্সিকোতে ২০২৩ সালে কয়েকজন আইনজীবীর করা একটি মামলায় বিচারক ব্রায়ান বিয়েডশেইড এ জরিমানা ঘোষণা করেন। ফেসবুকসহ মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের বিপদে ফেলেছে, তাদের যৌন উত্তেজক উপাদান ও যৌন শিকারীদের সংস্পর্শে এনেছে— এমন অভিযোগ এনে মেটাকে দায়বদ্ধ করার দাবি করা হয়েছিল মামলায়।

৩ ঘণ্টা আগে

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

মো. মাহবুবুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিটিভি মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন দুই বছর মেয়াদে। বৃহস্পতিবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

এসএসসি পরীক্ষার ফল ১০ আগস্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন।

১৬ ঘণ্টা আগে

বিলুপ্ত হবে ‘র‍্যাব’, আসবে নতুন বাহিনী ‘এসআরবি’

খসড়া আইনে বাহিনীর দায়িত্বে বড় ধরনের পরিবর্তন না থাকলেও জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েকটি নতুন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন— এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ বা হয়রানির অভিযোগ সরাসরি করতে পারবেন সাধারণ নাগরিক। এসব অভিযোগ গ্রহণ, তদন্ত ও

১৭ ঘণ্টা আগে