‘চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে’

ডেস্ক, রাজনীতি ডটকম

গত ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন খসড়া আকারে প্রসিকিউশনের হাতে এসে পৌঁছেছে। ঈদের পর এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে চাঁনখারপুলে সংঘটিত গণহত্যার ঘটনায় পুলিশের গুলিতে আহত হন আনাস। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ অক্টোবর তার মৃত্যু হয়। আনাস দশম শ্রেণির ছাত্র ছিল। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এ অভিযোগ দাখিল করেন নিহত আনাসের বাবা।

এদিকে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট আনাস তার গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বের হয়ে আন্দোলনে যোগ দেয় এবং চাঁনখারপুলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমরা কিছু ভিডিও পেয়েছি, যেখানে দেখা যায় যে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন অলিগলিতে ঢুকে গুলি চালিয়েছে।

তিনি আরও বলেন, আনাস বাসা থেকে গোপনে বের হওয়ার সময় তার স্কুলের খাতায় বাবা-মায়ের উদ্দেশে একটি চিঠি লিখে আসে। চিঠিতে আনাস লিখেছিল, ‘আমি যদি বেঁচে না ফিরি, তবে গর্বিত হইয়ো। জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।’ এই ঘটনায় আনাসের বাবা পলাশ প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেমিকন্ডাক্টর শিল্প জাতীয় অগ্রাধিকার খাত, থাকবে কর ছাড়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। দুদিনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্

৭ ঘণ্টা আগে

নতুন রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরের অধিবেশনে: আইনমন্ত্রী

বিশেষ কোনো অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন বা পরিস্থিতি তৈরি হয়নি।

৭ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি পদে নিয়োগ থেকে পদত্যাগ পর্যন্ত যত আলোচনা ছিল সাহাবুদ্দিনকে ঘিরে

আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার এবং পরে ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময় পদে থাকবেন কি না, এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, নানা রকম আলোচনা হয়েছে।

৯ ঘণ্টা আগে

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নতুন দিগন্তে নারী পুলিশ

বাংলাদেশ পুলিশে ১৯৭৪ সালে প্রথম নারী সদস্য নিয়োগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। সে সময় তাদের দায়িত্ব মূলত প্রশাসনিক ও সীমিত পরিসরের ছিল।

৯ ঘণ্টা আগে