চট্টগ্রাম প্রতিনিধি

মিথ্যা আশ্বাস ও জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলকভাবে নাজমে নওরোজ নামে নারী ব্যবসায়ীর ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এস আলম গ্রুপের সাইফুল আলম (মাসুদ) ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি করেছেন ব্যবসায়ী নাজমে নওরোজ।
মামলার বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ বলেন, প্রতারণামূলকভাবে নাজমে নওরোজ নামের এক ব্যবসায়ীর ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বাদী নাজমে নওরোজ উল্লেখ করেন, তিনি লা এরিস্ট্রোক্রেসি নামের একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। এই ব্যবসা পরিচালনার সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্র ধরে সাইফুল আলম বাদীকে ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নগরের কাজীর দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেয়। পরে সাইফুল ইসলাম তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন।
এক পর্যায়ে আকিজ উদ্দিনের পরামর্শে ঋণের জন্য আবার আবেদন করেন। তাকে ব্যাংক কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ দেয়। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়।
মামলার অভিযোগে আরো বলা হয়েছে, আকিজ উদ্দিন ও সাইফুল আলম ব্যাংকে ঋণের বিপরীতে থাকা বাদীর সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে নিয়ে আত্মসাৎ করেছেন ২৯ কোটি টাকা।
গত ২২ জুলাই টাকাগুলো ফেরত চাইলে অপহরণের হুমকি দেওয়া হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
২ ঘণ্টা আগে
নিহত ফিরোজা বেগমের স্বামী মো. ফারুক হোসেন জানান, সকালে তিনি ফোনে খবর পান কাঁঠালবাগানে তার বাসায় মেয়ের জামাই শিপনের সঙ্গে মেয়ে ও শাশুড়ির ঝগড়া হচ্ছে। খবর পেয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন। সকাল ৯টার দিকে বাসায় পৌঁছে তিনি দেখেন, ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় ফারজানার মরদেহ পড়ে আছে এবং ফিরোজা বেগম
৪ ঘণ্টা আগে
শিক্ষক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। এরপর দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নির্বাচন হয়নি। এর মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ১৫ সদস্যের কমিটির ১১ জন পদত্যাগ করেন। ফলে সমিতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৪ ঘণ্টা আগে