প্রতিবেদক, রাজনীতি ডটকম

গৃহকর্মীর মৃত্যুর মামলায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তাকে জামিন দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বিথী। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট সৈয়দ আশফাকুল হককে জামিন দিয়েছেন। ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরের আশফাকুল হকের আট তলার বাসা থেকে পড়ে মারা যায় প্রীতি উরাং নামের এক কিশোরী গৃহকর্মী। বাসার নিচে পড়েছিল প্রীতির লাশ। জানাজানির পর এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ করে। তাদের অভিযোগ প্রীতিকে হত্যা করা হয়েছে। প্রীতির বাবা লোকেশ উরাং পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (ক) ধরায় অভিযোগ আনা হয়। এ মামলায় নিম্ন আদালতে কয়েক দফা জামিন আবেদন করে বিফল আশফাকুল দম্পতি।
সর্বশেষ গত গত ২২ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ আদালত সৈয়দ আশফাকুল ও তাঁর স্ত্রীর জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। এ আবেদনে শুনানির পর গত ২২ এপ্রিল হাইকোর্ট সৈয়দ আশফাকুল হককে জামিন না দিয়ে তার জামিন প্রশ্নে রুল জারি করেন। কেন তাকে জামিন দেওয়া হবে না, জানতে চাওয়া হয় রুলে। ওইদিন হাইকোর্ট আশফাকুলের স্ত্রী তানিয়া খন্দকারকে অন্তবর্তী জামিন দেন এবং তার নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেন। কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না, জানতে চাওয়া হয় রুলে। দুটি রুলে একসঙ্গে শুনানির পর রায় দিলেন উচ্চ আদালত।
এর আগে গত বছর ৬ অগাস্ট ওই বাসা থেকে পড়ে যায় ৭ বছর বয়সী শিশু গৃহশ্রমিক ফেরদৌসী। প্রাণে বাঁচলেও তার শারীরিক অবস্থা এখনও ভালো নয়। ওই ঘটনায় মামলা হলেও পরে ২ লাখ টাকায় আপসরফা হলে মামলা থেকে অব্যাহতি পান সৈয়দ আশফাক ও তার স্ত্রী তানিয়া। তবে প্রীতি উরাং-এর মৃত্যুর পর বিভিন্ন মহল থেকে আশফাককে ডেইলি স্টার থেকে অব্যাহতির দাবি ওঠে। পরে গত ২ এপ্রিল ডেইলি স্টারের ইংরেজি ও বাংলা অনলাইন সংস্করণে আশফাকের ‘অব্যাহতির নোটিস’ প্রকাশ করা হয়।

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ
২০ ঘণ্টা আগে
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
২১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১ দিন আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১ দিন আগে