প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারচাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহসিনের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রবিবার একই আদালতে আসামিদের হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, আসামিদের বিরুদ্ধে সড়ক ও মাদকদ্রব্য আইনে দুইটি মামলা হয়েছে। এর মধ্যে সড়ক আইনের মামলায় তাদেরকে রিমান্ডে নেয় পুলিশ। তদন্ত বেরিয়ে এসেছে আসামিরা মদ্যপান করে গাড়ি চালিয়ে শিক্ষার্থীকে হত্যা করে। আহত আরও দুই শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন। গাড়ির চালকসহ তার সঙ্গে থাকা অন্যদের ড্রাইভিং লাইসেন্স ছিলো না। তিন আসামির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বৃহস্পতিবার রাতে পূর্বাচলে পুলিশের চেকপোস্টের সামনে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকা অবস্থায় তিনজন শিক্ষার্থীকে চাপা দেয় বেপরোয়া গতির ওই প্রাইভেটকার। এসময় ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। আহত তার সঙ্গে থাকা দুই সহপাঠী মেহেদী হাসান ও অমিত সাহা। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পিতা মামলা করলে প্রাইভেটকার চালক মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন তার বন্ধু মমিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ডোপ টেস্টে জানা যায় তারা ছিলেন মাদকাসক্ত।

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে পরিবেশ সংরক্ষণের বার্তায় রূপ দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব আয়োজন ‘গোল ফর গুড’। শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক পরিবেশ সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
৫ ঘণ্টা আগে
আজ শনিবার (১ আগস্ট) রাজধানীর ১৫, আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বঘোষিত প্রেসক্লাব অভিমুখে শোভাযাত্রা, কর্মচারী সমাবেশ এবং আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পরিবর্তন করে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
৬ ঘণ্টা আগে