প্রধান আসামি করে তাহেরির বিরুদ্ধে আরও এক মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

এর আগে, গত শনিবার রাতে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় মুফতি তাহেরিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা ও তিনটি গাড়ি ভাঙচুর করেন তার সমর্থকেরা। তবে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি পালিয়ে গ্রেপ্তার এড়ান।

বিজয়নগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে পালিয়ে যান। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় গিয়াস উদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সেখানে গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে একজন এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের প্রয়োজনে আঙুল বাঁকা করতেও হবে, বললেন তথ্যমন্ত্রী

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।

১৫ ঘণ্টা আগে

ইউনূস সরকারের ৩ ‘ব্যর্থতা’ তুলে ধরলেন হোসেন জিল্লুর রহমান

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

১৬ ঘণ্টা আগে

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১৬ ঘণ্টা আগে

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

১৭ ঘণ্টা আগে