বনানীতে সড়কে পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গ্রেপ্তার ট্রাকচালক টিটন ইসলাম। ছবি: ডিএমপি

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় সড়কে গাড়িচাপায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার (১০ মার্চ) রাতে ওই চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার চালকের নাম মো. টিটন ইসলাম।

এর আগে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএর এক অফিস আদেশে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানটি দুর্ঘটনার শিকার হলে এক নারী পোশাক শ্রমিক নিহত ও আরেকজন আহত হন। এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬ অনুযায়ী মোটরযানটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এর আগে সোমবার সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় পিকআপ ভ্যানের চাপায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অন্য পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে বনানী, মহাখালী, গুলশান এলাকা স্থবির হয়ে পড়ে। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রায় সাত ঘণ্টা পর বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন। পরে দুপুর ১টার দিকে ওই এলাকায় সড়কে যান চলাচল করতে শুরু করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এইচএসসিতে এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু

৩ ঘণ্টা আগে

এইচএসসি কেন্দ্রে প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন, ৩ কর্মকর্তাকে অব্যাহতি

বিষয়টি পরীক্ষার্থীদের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ভুল প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।

৩ ঘণ্টা আগে

৩ শর্তে দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

সরকার হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করেছে। শর্তগুলো হলো— ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্সের বিধান যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হব

৪ ঘণ্টা আগে

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে জহিরুল ইসলামের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে বিভিন্ন অজুহাতে তাকে অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নিজের সাবেক স্ত্রীকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।

৪ ঘণ্টা আগে