বিয়াম ভবনে বিস্ফোরণ ‘নাশকতা’, তদন্ত দাবি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২: ৩৮

রাজধানীর বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির (বিয়াম ফাউন্ডেশন) ভবনে বিস্ফোরণে একজন কর্মচারীর মৃত্যুর ঘটনাকে ‘নাশকতা’ উল্লেখ করে ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি।

গত শুক্রবার ভোরে বিয়াম ফাউন্ডেশন ভবনে রহস্যজনক বিস্ফোরণে সমিতির কর্মচারী আব্দুল মালেক (৪০) নিহত হন। এই ঘটনায় দগ্ধ হন গাড়িচালক মো. ফারুক (৩০)। তারা রাতে ভবনটিতেই থাকতেন।

১ মার্চ বিসিএস প্রশাসন কল্যাণ সমিতি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে সমিতির বিয়াম ভবনের ৫০৪ নম্বর কক্ষে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দলিলপত্র, কম্পিউটার, প্রিন্টারসহ আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় অফিস সহায়ক আব্দুল মালেক নিহত এবং গাড়িচালক ফারুক অগ্নিদগ্ধ হন।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিসিটিভির ফুটেজে দেখা যায় ওই দিন রাত ২টা ৩০ মিনিটের মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরা একজন যুবক ভবনের ৫তলায় উঠে এবং ওই ভবনের সিসিটিভি বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পর ৫০৪ নম্বর কক্ষে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ১ ঘণ্টা পর ওই ব্যক্তি ভবন ত্যাগ করে। এতে প্রতীয়মান হয় যে এটি একটি পরিকল্পিত নাশকতা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

৮ ঘণ্টা আগে

৩ শিক্ষার্থীকে দুই দফায় পেটালেন রাকসু জিএস আম্মার ও শিবির নেতারা

এতে তিন শিক্ষার্থী আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। আহতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আনাস, হাসিব এবং সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসান। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে।

১২ ঘণ্টা আগে

‘রাতের ভোটে’ রিটার্নিং কর্মকর্তা: ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

তাদের মধ্যে প্রায় সবাই ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। নানা অনিয়মের কারণে ওই একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পেয়েছে।

১২ ঘণ্টা আগে

আগুনে বিকল এলএনজি টার্মিনাল, পরিণতি আরও ভয়াবহ হতে পারত: প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

১২ ঘণ্টা আগে