দুদকে একদিনে ৯৪ জনের পদোন্নতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন বিভাগে ও বিভিন্ন পদে ৯৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। বিগত ১৫ বছর পর এবারই প্রথম এত বেশি সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হলো। দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক দাউদ হোসেন চৌধুরীর সই করা পৃথক পৃথক অফিস আদেশে সোমবার (২ সেপ্টেম্বর) এসব পদোন্নতি দেওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সোমবার পদোন্নতি পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপসহকারী পরিচালক থেকে সহকারী পরিচালক পদে ৬ জন ও প্রধান সহকারী থেকে উপ-সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ৪০ জন। উচ্চমান সহকারী থেকে প্রধান সহকারী পদে পদোন্নতি পেয়েছেন ৬ জন, উচ্চমান সহকারী থেকে সহকারী পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ২১ জন, ডাটা অপারেটর থেকে উচ্চমান সহকারী পদে ২ জন, অফিস সহায়ক থেকে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে ৬ জন এবং কনস্টেবল থেকে কোর্ট সহকারী (এএসআই) পদে ১৩ জন পদোন্নতি পেয়েছেন।

এর আগে গত ২৯ আগস্ট ৯ জনকে উপ-পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৮৬ লাখ

রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

২ ঘণ্টা আগে

৪০ ঘণ্টা পর রোম থেকে ঢাকায় ফিরল বিমানের সেই ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, রোম ফ্লাইট ১২টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সেইফলি।”

৩ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখাবে ‘সায়েন্স টয়’

রোববার (৮ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

৩ ঘণ্টা আগে

তারেক রহমানকে ‘জনবান্ধব নেতা’ বললেন ভারতীয় হাইকমিশনার

৪ ঘণ্টা আগে