রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু।

আদালত সূত্র জানায়, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন বাদী হয়ে ২০১৪ সালে ৯ নভেম্বর যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। তারেক রহমান লন্ডন থেকে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তি করেন বলে ওই মামলায় অভিযোগ করেন তিনি।

পিপি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এ মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গনি মিয়া ২০১৫ সালের ২১ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন।

তিনি বলেন, মামলাটির কোনও মেরিট না থাকায় সম্প্রতি সরকারপক্ষের কৌসুলিরা এ মামলা থেকে তারেক রহমানকে বেকসুর খালাস প্রদানের জন্য আদালতে আবেদন করেন। এর প্রেক্ষিতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত তারেক রহমানকে বেকসুর খালাস প্রদান করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ আর্কষণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয

৫ ঘণ্টা আগে

এইচএসসিতে এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু

৫ ঘণ্টা আগে