নাসা গ্রুপের চেয়ারম্যান ৭ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্দোলনে ইমন হোসেন গাজী নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) সা‌বেক সভাপ‌তি, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার এ রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাবুল ইসলাম। বিকেলে রিমান্ড শুনানি আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

জানা যায়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে ইমন হোসেন গাজী নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে— এমন দাবি করে একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেছে সেখানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

১৫ ঘণ্টা আগে

বুয়েটে আবরার ফাহাদের নামে হল হবে: শিক্ষামন্ত্রী

সহপাঠীদের মারধরে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি হল করার কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

১৬ ঘণ্টা আগে

তাজিয়া মিছিলে রশি ধরা নিয়ে বিতণ্ডায় তরুণকে হত্যা, গ্রেপ্তার ৪: পুলিশ

পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া জাকির হোসেন (৩১) নামে এক তরুণকে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, মিছিলে থাকা ডুলির (প্রতীকী কাঠামো) রশি ধরাকে কেন্দ্র করে ‘বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে’ এ হত্যাকাণ্ড ঘটেছে।

১৬ ঘণ্টা আগে

তুরাগ নদে আ.লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

১৭ ঘণ্টা আগে