দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকা পাচারের মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দিলীপ কুমার আগারওয়াল। ছবি: ডায়মন্ড ওয়ার্ল্ড

ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে এবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অবৈধভাবে ৬৭৮ কোটি টাকারও বেশি অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে। একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দিলীপ গত ১ অক্টোবর জামিন নিয়ে কারামুক্ত হন, যে ঘটনা দুই সপ্তাহ পর জানাজানি হয়।

সিআইডি বলছে, চোরাচালানের মাধ্যমে সোনা ও হিরা সংগ্রহ করে অবৈধ পথে অর্জিত বিশাল অঙ্কের অর্থ মানিলন্ডারিংয়ের তথা পাচারের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ মামলা করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের গুলশান থানায় মামলাটি করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দিলীপ কুমার আগরওয়ালা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য। তিনি ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডায়মন্ড ওয়ার্ল্ডের আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে উঠে আসে, ডায়মন্ড ওয়ার্ল্ড ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এলসির মাধ্যমে বৈধভাবে ৩৮ কোটি ৪৭ লাখ টাকার সোনার বার, অলংকার ও অন্যান্য দ্রব্য আমদানি করেছিল।

অনুষ্ঠানে আরও পাওয়া যায়, একই সময়ে স্থানীয় বাজার থেকে কেনা, বিনিময় বা পরিবর্তন পদ্ধতিতে তারা ৬৭৮ কোটি টাকারও বেশি মূল্যের সোনা ও হিরা সংগ্রহ করে, যার উৎস বা সরবরাহকারী সংক্রান্ত কোনো বৈধ নথি সিআইডিকে দেখাতে ব্যর্থ হন দিলীপ কুমার আগরওয়ালা।

সিআইডি বলছে, বৈধ নথিপত্রের অভাবে বিপুল অঙ্কের এই সোনা ও হিরা অবৈধ চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে এবং এই অপরাধলব্ধ অর্থ রূপান্তর ও হস্তান্তর করে মানিলন্ডারিং করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

দিলীপ কুমার আগরওয়ালাকে এর আগে গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর তাকে আরও কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, উচ্চ আদালত ও ঢাকার আদালতে আবেদন করে দিলীপ একে একে সব মামলায় জামিন নেন। সব মামলায় জামিন হলে গত ১ অক্টোবর তিনি কারামুক্ত হন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৪ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৫ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৫ ঘণ্টা আগে
Advertisement