আব্দুস শহীদ ও স্ত্রীসহ কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আক্তার হোসেন এ তথ্য জানায়।

তিনি বলেন, কবির বিন আনোয়ারের বিরুদ্ধে ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। তার নয়টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকার লেনদেনের তথ্য রয়েছে।

দুদক তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধেও মামলা করেছে, যেখানে জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৩৮ টাকার সম্পদ অর্জনের কথা বলা হয়েছে। তৌফিকার ছয়টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার টাকা এবং ২২ হাজার ২৮০ ইউএস ডলার লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

ক্ষমতার পালাবদলের পর অবৈধ সম্পদের অভিযোগে গত বছরের ২৬ অগাস্ট কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

দুদকের আবেদনে গত ১ অক্টোবর সাবেক এই মামলা ও তার স্ত্রীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরদিন সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকদের জমির ফসল নষ্টের অভিযোগে একটি মামলা হয়েছে।

অপরদিকে কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে ৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১৮টি ব্যাংক হিসাবে ২৬ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার লেনদেনের তথ্য রয়েছে।

শহীদের স্ত্রী উম্মে কুলসুমের বিরুদ্ধেও ৩৯ লাখ ২২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তার সম্পদ বিবরণী তলব করে দুদক।

গত বছরের ৩০ অক্টোবর আব্দুস শহীদকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনে প্রয়োজনে আগস্টে বিশেষ সংসদ অধিবেশন, জানালেন আইনমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ অধিবেশন নিয়ে তিনি বলেন, “সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন, তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল আমরা বিশেষ অধিবেশন ডাকব কি না। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের পরবর্তী নিয়মিত অধিবেশন ৬০ দিনের মধ্যে—এই দুটি সময় ব্যাপ্তির মিল থাকায় বিশেষ অধিবেশনের আপ

৭ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিলো আমরা বিশেষ অধিবেশন ডাকবো কি না। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের নেক্সট অধিবেশন ৬০দিনের মধ্যে, ২টি টাইম ম্যাচ করছে সেহেতু বিশেষ অধিবেশনের

৭ ঘণ্টা আগে

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’

৯ ঘণ্টা আগে

মাইলস্টোনে নিহত তাসনিয়ার ছোট ভাই তাহসিনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পরে জানতে পারেন তাহসিনের কথা, মাইলস্টোন ট্র্যাজেডিতে তার বোনকে হারানোর ইতিহাস। বিষয়টি জানার পর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহ

২০ ঘণ্টা আগে