সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৬৩৯

প্রতিবেদক, রাজনীতি ডটকম
৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৯৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সবমিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৬৩৮ জন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯৯৯ জনকে। সবমিলিয়ে সারাদেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৬৩৮ জন।

২৪ ঘণ্টায় এই অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্র-পুরাতন একটি বিদেশি পিস্তল, এলজি একটি, পিস্তলের ম্যাগাজিন একটি, শটগানের সিসা কার্তুজ একটি, চাপাতি একটি, বটি একটি ও ছোরা দুটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৭০০

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬০৯ শিশু, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

১২ ঘণ্টা আগে

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

১৫ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

১৬ ঘণ্টা আগে