ভূতের গলিতে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডে সাইফ হোসেন মুন্না নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই যুবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে এলাকার সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এ ঘটনা ঘটে।

ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। হামলার শিকার সাইফ হোসেন মুন্না কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী বলে জানা গেছে।

সোমবার রাতে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিসিটিভি ফুটেজ ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে কাজ শেষে বাড়িতে ফেরার পথে সাইফ হোসেন মুন্নাকে গতিরোধ করেন একজন। এ সময় মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন আরও দুই ব্যক্তি। আরেক মোটরসাইকেলে সেখানে হাজির হন আরও একজন। এ সময় মুন্নাকে প্রথমে একজন ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে একজন এলোপাতাড়ি কোপানো শুরু করে। ওই ব্যক্তি কালো পাঞ্জাবি এবং হেলমেট পরা ছিলেন। প্রাণ বাঁচাতে দৌড় দেওয়ার চেষ্টা করলে মুন্নাকে অন্যরা মারধর করেন।

‎‎জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে মুন্নার হাত ও পায়ে ব্যাপক জখম হয়েছেন। তার শরীরে কোপের দাগ রয়েছে। দুর্বৃত্তরা মুন্নাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

‎ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, ‘এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এমপি গাজী নজরুলসহ ৫ জনের নামে মামলা, হত্যাচেষ্টার অভিযোগ

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৪ আগস্টের মধ্যে এ মামলার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

১৪ ঘণ্টা আগে

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন: জুলকারনাইন সায়ের

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

১৬ ঘণ্টা আগে

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনও কোনো নোটিশ যায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নোটিশ এলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।

১৮ ঘণ্টা আগে

বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: মন্ত্রী

বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’

১৮ ঘণ্টা আগে