প্রতিবেদক, রাজনীতি ডটকম

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিম বলেন, ‘‘শেখ হাসিনা আবার আসবেন।’’বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তোলা ও নামানোর সময় একই স্লোগান দেন তিনি।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার মামলায় সোলাইমান সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের। রিমান্ড শুনানিতে সোলাইমান সেলিমকে এজলাসে তোলা হয়। ওঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন সোলাইমান সেলিম।
তার পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী ২৭ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।
সোলাইমানের ডিভিশন চেয়ে আবেদন করেন আইনজীবী শ্রী প্রাণনাথ। তিনি বলেন, ‘‘তিনি একজন শিল্পপতি। সাবেক সংসদ সদস্য। তাকে ডিভিশন দেওয়ার প্রার্থনা করছি।’’
সোলাইমানকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
শুনানি শেষে সোলাইমান সেলিমকে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছে সাংবাদিকরা জানতে চান, ‘‘একটি ভিডিওতে দেখা গেছে আপনি দেশের বাইরে ছিলেন।’’ তখন সোলাইমান সেলিম বলেন, ‘‘না, আমি দেশেই ছিলাম।’’
তখন তার আইনজীবী দাবি করেন, ভিডিওটা ফেব্রিকেটেড।
হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সোলাইমান সেলিম বলেন, শেখ হাসিনা আবার আসবে।
১৩ নভেম্বর গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। তিনি হাজী মোহাম্মদ সেলিমের ছেলে।

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে
৭ ঘণ্টা আগে
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
৯ ঘণ্টা আগে
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।
১০ ঘণ্টা আগে