প্রতিবেদক, রাজনীতি ডটকম

গুমের সঙ্গে জড়িত ২০ জন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা একটি প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। বুধবার (১৮ ডিসেম্বর) এসব তথ্য জানা গেছে।
এতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে।
সাবেক ও বর্তমান ওই ২০ সরকারি কর্মকর্তা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান, সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ও বেনজীর আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান (বর্তমানে গ্রেপ্তার) ও কর্নেল তোফায়েল মোস্তুফা সারোয়ার, র্যাব-৭–এর সাবেক অধিনায়ক লে. কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লে. কর্নেল মো. মাহবুব আলম, র্যাব–৪–এর সাবেক অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির ও র্যাব-১০–এর সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন খান।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া বাকি কর্মকর্তারা হলেন- র্যাব ১১–এর সাবেক অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, র্যাব-১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (সিটিটিসির প্রধান) ও সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিআইজি মো. আসাদুজ্জামান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন–অর–রশীদ, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমান, সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. তৌহিদুল ইসলাম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদ–উল–ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিক।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।
১১ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
১২ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১২ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে