স্ত্রীর মৃত্যুর ৩ দিনের মাথায় মেয়েকে ধর্ষণ, বাবার স্বীকারোক্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলায় রিকশাচালক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরীর অভিযোগ, মায়ের মৃত্যুর মাত্র তিন দিনের মাথায় বাবার ধর্ষণের শিকার হয়েছিল সে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি পেশায় রিকচালক। তিনি মাদকাসক্ত হয়ে থাকতে পারেন।

গত শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে রামপুরা বউবাজার এলাকার একটি টিন শেড বাসা থেকে ওই রিকশাচালককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

কিশোরীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে কিশোরীটির মা মারা যান। মাকে হারানোর তিন দিনের মাথায় তার বাবা তাকে ধর্ষণ করেন। এরপর আরও একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে। শনিবার গভীর রাতে এক প্রতিবেশী টের পেলে বিষয়টি জানাজানি হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, টিন শেড ওই বাসায় তিন সন্তানকে নিয়ে থাকতেন ওই রিকশাচালক। তার স্ত্রী মাসখানেক আগে মারা গেছেন। বাকি দুই সন্তানের বয়স পাঁচ বছর ও আড়াই বছর। রংপুরের মিঠাপুকুরে তার গ্রামের বাড়ি।

এসআই শফিকুর বলেন, শনিবার গভীর স্থানীয়রা থানায় খবর দেন, রিকশাচালক বাবা মেয়েটিকে ধর্ষণ করেছেন। ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে রিকশাচালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়েটির পক্ষে একজন নারী পুলিশ সদস্য বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এসআই বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে অভিযুক্ত বাবা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ আর্কষণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয

৫ ঘণ্টা আগে

এইচএসসিতে এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু

৫ ঘণ্টা আগে