প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে কল দিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্র বা ভুয়া দুদকের অনৈতিক সুবিধা চাওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে- একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র মোবাইল ফোনে এমন ভয় দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ অন্যদের কাছে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করে আসছে।
প্রতারণার ফাঁদে পড়ে কেউ কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও তথ্য পাওয়া গেছে। এসব প্রতারক চক্র নিজেদের সঠিকতা জাহির করার জন্য কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ছবি, অফিস আইডি কার্ড, ফেসবুক ক্লোন করাসহ নানা উপায় অবলম্বন করছে।
কমিশন থেকে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড ও জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুদকে কোনো অভিযোগ অনুসন্ধানের জন্য নেওয়া হলে অনুসন্ধানকারী কর্মকর্তা লিখিতভাবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে থাকেন।
দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার পক্ষ থেকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইলে যোগাযোগ করা দাপ্তরিকভাবে নিষিদ্ধ।
এসব ‘ভুয়া’ দুদক বা সংঘবদ্ধ প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুদক দৃঢ় অবস্থান নিয়েছে। কল্পিত কোনো অভিযোগ থেকে অব্যাহতির আশ্বাস দিলে কিংবা ভয়-ভীতি দেখিয়ে প্রতারক কোনো অনৈতিক অর্থ বা সুবিধা দাবি করলে নিকটস্থ থানা অথবা র্যাব কার্যালয়ে জানানোর অনুরোধ করেছে দুদক। এ ছাড়া প্রয়োজনে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানাতে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।
৯ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।
৯ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে