ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করতেই পিটুনি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক মানিককে রোববার আদালতে হাজির করা হলে জনতার মারধরের শিকার হন তিনি। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক মোজাম্মেল হক মানিক আদালত চত্বরে জনতার রোষের মুখে পড়েছেন। তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয়। পরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

রোববার (৯ মার্চ) ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয় মোজাম্মেল হক মানিককে। পরে তিনি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিককে শনিবার (৮ মার্চ) গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাকে আদালতে হাজির করা হয়।

আদালতের পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াহেদ বলেন, তাকে আদালত চত্বরে দেখা মাত্রই সাধারণ মানুষজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মানিকের ওপর হামলে পড়েন। তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। না পেরে মারধর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এর আগে শনিবার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মানিকের বিরুদ্ধে। ওই ছাত্রীর বাবা শনিবারই মোজাম্মেল হক মানিককে আসামি করে ভুল্লী থানায় মামলা করেন। পরে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে মেয়েটি বাবা লিখেছেন, অন্য শিক্ষার্থীদের সঙ্গে তার মেয়েও শনিবার শিক্ষক মানিকের কাছে প্রাইভেট পড়তে স্কুলে যায়। পড়ানো শেষ হলে মানিক অন্য শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দিলেও ওই মেয়েটিকে বাড়তি পড়ার কথা বলে থাকতে বাধ্য করেন। পরে মেয়েটিকে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে তার বাবা থানায় মামলা করেন। পাশাপাশি মেয়েটিকে তৎক্ষণাৎ তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে ডাক্তারি পরীক্ষা করানো হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ছাত্র-জনতা ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তায় প্রায় এক ঘণ্টা ধরে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। জেলা প্রশাসক ইশরাত ফারজানা এ ঘটানায় দ্রুত তদন্ত ও বিচারের আশ্বাস দিলে তারা শান্ত হন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ আর্কষণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয

৫ ঘণ্টা আগে

এইচএসসিতে এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু

৫ ঘণ্টা আগে