পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্ক

এবার চাকরি হারাচ্ছেন সাকলায়েন

ডেস্ক, রাজনীতি ডটকম

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন ঝিনাইদহ জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। তিনি তখন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসির দায়িত্বে ছিলেন।

তদন্তে সাকলায়েনের বিরুদ্ধে পরীমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন এবং স্ত্রীর অবর্তমানে তাকে রাজারবাগের বাসায় নিয়ে ১৭ ঘণ্টা অবস্থানের প্রমাণ মিলেছে।

গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখার উপসচিব পারভীন জুঁই স্বাক্ষরিত এক চিঠিতে ‘গুরুদণ্ড’ হিসেবে সাকলায়েনকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।

এতে বলা হয়েছে, ডিবি গুলশান বিভাগের এডিসি থাকার সময় নায়িকা পরীমণির সঙ্গে সাকলায়েনের পরিচয় ও যোগাযোগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় তিনি নায়িকা পরীমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া তার ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) নায়িকা পরীমণির বাসায় অবস্থান করেছেন তিনি।

ওই আদেশে বলা হয়, নায়িকা পরীমণির বাসায় বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) এডিসি গোলাম সাকলায়েন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়। তাকে ‘গুরুদণ্ড’ দেওয়ার বিষয়ে মতামত চেয়ে সরকারি কর্ম কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ৯ জুন সাভার থানার বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে ১৪ জুন ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। পরে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

সাকলায়েন ওই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন। তদন্তের জেরে পরীমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এ সময় দুজনের পরিচয় হয় ও যোগাযোগ শুরু হয়। পরীমণির বাসায় নিয়মিত যাতায়াত শুরু করেন সাকলায়েন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, পরীমণি সাকলায়েনের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় প্রায় ১৭ ঘণ্টা অবস্থান করেন।

পরীমণির সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠায় সাকলায়েনকে বদলি করা হয়েছিল এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে ইসির বৈঠকে আলোচনা

বৈঠক সূত্র জানিয়েছে, চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। তাতে ইতিবাচক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এ বৈঠক থেকে।

৭ ঘণ্টা আগে

বিএনপি কি একদলীয় শাসন কায়েম করতে চায়— জামায়াত নিষিদ্ধ প্রস্তাবে প্রশ্ন আজহারের

এ টি এম আজহার বলেন, ‘আপনারা জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেছেন। শুধু একটা কথা বলছি, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূর্ণতা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’

৮ ঘণ্টা আগে

পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

ভারতীয় ভিসা কার্যক্রম চালু, সম্পর্ক স্বাভাবিক হতে আরও যত চ্যালেঞ্জ

এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় গত ২৫ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন আজকের তারিখ থেকেই ভিসা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ীই শুরু হলো ভিসা কার্যক্রম।

৯ ঘণ্টা আগে