ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় একমাত্র আসামি ফয়সাল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৪: ৩২
শরীফ ওসমান বিন (বাঁয়ে) ও ফয়সাল করিম মাসুদ (ডানে)। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। এতে আসামি হিসেবে কেবল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের নাম উল্লেখ করা হয়েছে।

হাদির পরিবারের সম্মতি নিয়ে মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি আসামি হিসেবে ফয়সালের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আসামিদের কথা বলেছেন বলে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ।

এরই মধ্যে ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া ফয়সাল ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’র সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, শুক্রবার হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘনঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা।

রোববার রাতে পাঠানো এক বার্তায় র‌্যাব বলেছে, “এই ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসহ তিনজন সন্দিগ্ধ ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করেছে র‌্যাব।”

এদিকে হাদিকে গুলি সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রোববার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এ ছাড়া আততায়ীর পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকেও দুইজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

তাৎক্ষণিক হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে পোস্ট-অপারেটিভ তথা অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

এরপর গতকাল রোববার (১৪ ডিসেম্বর) হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

সোমবার (১৫ ডিসেম্বর) হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। সকাল সাড়ে ১০টার দিকে এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হাদিকে এয়ারকেয়ার হাসপাতালে থেকে সড়কপথে আইসিইউ অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে নেওয়া হবে এবং পরে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাকসিডেন্ট ইমার্জেন্সি বিভাগে ওসমান হাদির চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

৩ ঘণ্টা আগে

অনিয়ম-দুর্নীতির অভিযোগ, বিমানের সব পদোন্নতি স্থগিত

গত ৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তারের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পদোন্নতি-সংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

৩ ঘণ্টা আগে

কায়রোতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এছাড়া বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশরের বিখ্যাত আল আজাহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম, কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন আকন্দ, ইয়াসমিনা টেক্সটাইলের ব্যবস্থাপক ইব্রাহীম হাসান। এতে সমাপনী বক্তব্য রাখেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুম

৪ ঘণ্টা আগে

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ গণঅভ্যুত্থান জাতির দৃঢ় অঙ্গীকার ও ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক।

৪ ঘণ্টা আগে