সাবেক এমপি নিক্সনসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ আরও ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অন্যরা হলেন-মির্জা আজম ও মো. আবদুল ওদুদ, নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেন, ওদুদের স্ত্রী মর্জিনা ওদুদ, পপুলার লাইফ ইন্স্যুইরেন্স কোম্পানির এমডি ইউসুফ আলীসহ চারজন, প্রিমিয়ার প্রোপার্টি ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান মঈন ইকবাল ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন।’

মির্জা আজম, নিক্সন চৌধুরী ও তারিন হোসেনের নিষেধাজ্ঞার আবেদন করেছেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার পূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে এবং নামে বেনামে দেশ-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলছে।

মঈন ইকবালের নিষেধাজ্ঞার আবেদন করেছেন দুদকের উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির। আবেদনে বলা হয়েছে, মঈন ইকবাল বিভিন্ন ব্যাংক থেকে অনিয়মের আশ্রয় নিয়ে ২৬০ কোটি টাকা আত্মসাৎ করেছেন, যা দুদকে অনুসন্ধান চলছে।

প্রত্যেকের আবেদনে আরও বলা হয়েছে, দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে অভিযুক্তরা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন। তারা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে এবং দীর্ঘায়িত হতে পারে। এ কারণে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত আদেশ দিয়ে আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক, বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠাতে নির্দেশ দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কায়রোতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এছাড়া বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশরের বিখ্যাত আল আজাহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম, কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন আকন্দ, ইয়াসমিনা টেক্সটাইলের ব্যবস্থাপক ইব্রাহীম হাসান। এতে সমাপনী বক্তব্য রাখেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুম

২ ঘণ্টা আগে

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ গণঅভ্যুত্থান জাতির দৃঢ় অঙ্গীকার ও ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক।

৩ ঘণ্টা আগে

বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু, গ্যাস সরবরাহ শুরু

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, চালুর প্রায় ১০ মিনিট পর থেকেই ইউনিটটি থেকে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তিনি বলেন, সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে

৩ ঘণ্টা আগে

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় ইসিকে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। সংসদ সদস্যের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।

৩ ঘণ্টা আগে