ডেস্ক, রাজনীতি ডটকম

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন সরকারকে গ্রেফতার করেছে র্যাব-১৪। র্যাবের একটি আভিযানিক দল রাজধানীর ডিএমপি ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করে।
এক প্রেস রিলিজের মাধ্যমে মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ র্যাব অফিস। র্যাব অফিস সূত্রে জানা যায়, মেয়রের দায়িত্বে থাকাকালীন বিল্লাল হোসেন সরকারের নামে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুস গ্রহণসহ নানান অভিযোগে থানায় ৮টি মামলা হয়।
গ্রেফতার এড়াতে মামলার বোঝা মাথায় নিয়ে পলাতক ছিলেন সাবেক এই মেয়র। তাকে ধরতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেন সরকারকে ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, বিল্লাল হোসেন সরকার প্রথমে যুবলীগ এরপর ২০০৫ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে দলীয় নৌকা প্রতীক নিয়ে ২০২১ সালের ১৬ জানুয়ারি মুক্তগাছা পৌরসভার মেয়র নির্বাচিত হন।

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা চালানোর খবরের প্রেক্ষাপটে চবি প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকদের তালিকায় চবির ৯ শিক্ষকের নাম পাও
১৬ ঘণ্টা আগে
গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
১৬ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
১৮ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
১৮ ঘণ্টা আগে