ছাগলকাণ্ডের মতিউর স্ত্রী লায়লা কানিজসহ গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯: ২৩
মতিউর ও তাঁর স্ত্রী কানিজ

বহুল আলোচিত ছাগলকান্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমান, তাঁর স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। বার্তায় বলা হয়, বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরার পাশে ভাটারা থেকে গ্রেফতার করেছে ডিবি।

মতিউরের ছেলে গত বছর ১২ লাখ টাকা দামের একটি কোরবানির ছাগলের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করলে তাঁকে ঘিরে বিতর্ক শুরু হয়। ছবিটি ভাইরাল হলে মতিউরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে।

এরপর বেরিয়ে আসে তার কোটি টাকার গাড়ি ও আভিজাত জীবনযাপনের নানা তথ্য। ধীরে ধীরে গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী, ছেলে ও কন্যাদের সম্পদের নানা তথ্য। এরপর ওএসডি করা হয় মতিউর রহমানকে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও এসেছে আদালত থেকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমবে না গরম

বৃষ্টিপাতের এই পূর্বাভাসের মধ্যেও দেশের ৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা র

২ ঘণ্টা আগে

তিস্তা থেকে প্রতিরক্ষা, বাণিজ্য থেকে ব্রিকস: ১৩ খাতে সহযোগিতার রূপরেখা বাংলাদেশ-চীনের

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যে অন্তত ১৩টি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও চীন।

৩ ঘণ্টা আগে

১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

ইসি কর্মকর্তাদের ভাষ্য, ১৫ বছরের ব্যবধানে একজন মানুষের চেহারা, আঙুলের ছাপ এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন হতে পারে। কেউ কেউ অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনও করেন। এসব কারণে পুরোনো তথ্য দিয়ে পরিচয় নিশ্চিত করতে নানা জটিলতা তৈরি হয়।

৫ ঘণ্টা আগে

ইতালির রোমে বাংলাদেশি দম্পতি ও শিশুসন্তানকে নৃশংস হত্যা

ইতালি পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, নিহতরা হলেন এক বাংলাদেশি দম্পতি ও তাদের মেয়েশিশু। তাদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের আরেক সদস্য গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

৬ ঘণ্টা আগে