এমভি আবদুল্লাহ আজ দুবাইয়ে পৌঁছবে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে আজ রোববার বিকেলে নোঙর করার কথা রয়েছে। এ বন্দরে কয়লা খালাস করে নতুন পণ্য বোঝাই করা হবে জাহাজটিতে।

এতে সময় লাগবে প্রায় দুই সপ্তাহ। এরপর বাংলাদেশের উদ্দেশে দুবাই ত্যাগ করবে জাহাজটি। জিম্মি হওয়ার কারণে পূর্বনির্ধারিত সময়ের ৩২ দিন পর জাহাজটি গন্তব্যে পৌঁছাচ্ছে।

এদিকে মুক্তি পাওয়া জাহাজের ক্যাপ্টেনসহ ২৩ নাবিককে বরণ করা, দেশে আনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে জাহাজ মালিকপক্ষের একটি দল গতকাল শনিবার (২০ এপ্রিল) দুবাইয়ে গেছে। তবে নাবিকদের মধ্যে আপাতত দুজন বিমানে এবং অন্যরা মাসখানেক পর জাহাজে করে দেশে আসতে পারেন বলে মালিকপক্ষ সূত্রে জানা গেছে।

জাহাজ মালিকপক্ষ চট্টগ্রামের কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, এমভি আবদুল্লাহ আগামীকাল (আজ) বিকেলে বহির্নোঙরে প্রবেশ করবে। পরদিন আল হামরিয়া বন্দরে নোঙর করবে। কয়লা খালাসের পর আনুষঙ্গিক বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

নাবিকদের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে মিজানুল ইসলাম বলেন, ‘২৩ জনের মধ্যে আপাতত দুজনের বিমানে করে দেশে আসার কথা রয়েছে। অন্য ২১ জন এমভি আবদুল্লাহতে করে আসবেন। তাঁদের দেশে আসতে মাসখানেক সময় লাগতে পারে। নাবিকদের সঙ্গে কথা বলে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই সুস্থ আছেন। ’

১২ মার্চ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে। ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে দস্যুদের জিম্মিদশা থেকে নাবিক ও জাহাজ মুক্ত হয়। এরপর গন্তব্য দুবাইয়ের পথে রওনা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভেসে ৯ বাংলাদেশির মৃত্যু

গ্রিসে পৌঁছানোর আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯ বাংলাদেশি। উদ্ধার করা হয়েছে আরও ২৯ জন বাংলাদেশি নাগরিক।

৪ ঘণ্টা আগে

মৃদু ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীতে, কাঁপল ঢাকাসহ আশপাশের এলাকা

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদী জেলার শিবপুরে।

৫ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে সমুদ্র-নদীবন্দরে সতর্কতা, দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভা

৫ ঘণ্টা আগে

ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

১৫ ঘণ্টা আগে