গুলিতে রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর মামলা

ডেস্ক, রাজনীতি ডটকম

নারায়ণগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে শিশু রিয়া গোপ (৬) নিহতের ১১ মাস পর মামলা করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ। মঙ্গলবার পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করে। মামলায় অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই শুক্রবার আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করতে থাকেন।

এ সময় সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করতে করতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকলে গুলশান হলের সামনে নয়ামাটি এলাকায় দীপক কুমারের পাঁচতলা বাড়ির ছাদে সাত বছরের শিশু রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

এ সময় আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে নিকটবর্তী ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই রিয়া গোপের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আন্দোলনে শিশু রিয়া গোপ নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রিয়া গোপের পরিবারের সদস্যরা মামলা দায়ের না করায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

৭ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৯ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১১ ঘণ্টা আগে