শমী কায়সারের জামিন স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত জামিন স্থগিত করেন।

এ সময় তিনি বিষয়টি ৬ জানুয়ারি আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম।

গত মঙ্গলবার হাইকোর্ট অভিনেত্রী শমী কায়সারকে জামিন দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। সে মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

৩ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

৪ ঘণ্টা আগে

খুন-অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

প্রাথমিকে নিয়োগ— দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে সুপারিশপ্রাপ্তদের শাহবাগ অবরোধ

রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।

৪ ঘণ্টা আগে