প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুস্তক প্রকাশনা পেশায় যুক্ত সারা দুনিয়ার নারীদের প্লাটফর্ম পাবলিশহার প্রবর্তিত পাবলিশহার এক্সেলেন্স অ্যাওয়ার্ডের সেরা ‘ইমার্জিং লিডার’ নির্বাচিত হয়েছেন ময়ূরপঙ্খির প্রকাশক এবং আগামী প্রকাশনীর নির্বাহী পরিচালক মিতিয়া ওসমান।
মিতিয়ার হাতে পুরস্কার তুলে দেন পাবলিশহারের প্রতিষ্ঠাতা, ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বদুর আল কাসিমি।
এ সময় উপস্থিত ছিলেন বোলোনিয়া চিলড্রেনস বুক ফেয়ারের পরিচালক এলেনা পাসোলি।
অনন্য নেতৃত্ব, সুদূরপ্রসারী চিন্তা ও ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার সক্ষমতার বিবেচনায় সারা বিশ্বের প্রকাশনা জগতের উদীয়মান তারকাদের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে মিতিয়াকে বেছে নেন নির্বাচকমণ্ডলী।
ইতালির বোলোনিয়ায় আন্তর্জাতিক শিশুতোষ বইমেলার ৬১তম আসরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনটি শাখায় পাবলিশহার কর্তৃক পাবলিশহার এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ইমার্জিং লিডার শাখার বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকায় মিতিয়া ছাড়া আরো ছিলেন ব্রাজিলের শি পাবলিশেস পডকাস্টের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ফেরনান্দা বালেজিনি ফেরেইরা এবং যুক্তরাজ্যের দ্য ফ্লিপের সহ-পরিচালক ও কলিন্সের বিপণন নির্বাহী ক্যাসি রকস।
গত ১৭ মার্চ লন্ডন বইমেলায় ভিডিও বার্তার মাধ্যমে তিন শাখায় নয় জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেন বদুর আল কাসিমি। এ পুরস্কারের জন্য বিশ্বের ৩০টি দেশ থেকে মোট ১১৩টি মনোনয়ন জমা পড়েছিল।
পাবলিশহার এক্সেলেন্স অ্যাওয়ার্ড-এর ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ এবং ‘ইনোভেশন অ্যাওয়ার্ড’ শাখায় পুরস্কার জিতেছে যথাক্রমে জ্যামাইকার ‘কার্লং পাবলিশার্সে’র চেয়ারপার্সন শার্লি ভন কারবি এবং জার্মানির ‘পালোমা পাবলিশিং’য়ের প্রতিষ্ঠাতা ও প্রকাশনা পরিচালক অ্যান ফ্রাইবেল।
সারা বিশ্বে প্রকাশনা শিল্পের গভীরে প্রোথিত নারী-পুরুষ বৈষম্য কাটিয়ে ওঠাকে আন্তর্জাতিক অ্যাজেন্ডায় পরিণত করার লক্ষ্যে কাজ করছে নারী প্রকাশক ও প্রকাশনাকর্মীদের প্লাটফর্ম পাবলিশহার। প্রকাশনা শিল্পে নারীদের সাফল্য উদ্যাপন; বৈচিত্র্য, সমতা ও সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং পেশাগত উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে এ বছর থেকে প্রবর্তন করা হয়েছে পাবলিশহার এক্সেলেন্স অ্যাওয়ার্ড।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।
৩ ঘণ্টা আগে
সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
৪ ঘণ্টা আগে
সোমবার (১৭ আগস্ট) তাদের ঢাকায় এসে পৌঁছানোদ কথা রয়েছে। দুই দিনের সফরে তারা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।
৬ ঘণ্টা আগে
গ্রিসে পৌঁছানোর আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯ বাংলাদেশি। উদ্ধার করা হয়েছে আরও ২৯ জন বাংলাদেশি নাগরিক।
৬ ঘণ্টা আগে