প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় শহিদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা কর্মকর্তাসহ অন্য শহিদদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, এই হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী সঠিক বিচার নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও শ্রদ্ধা জানান শহিদদের প্রতি। শ্রদ্ধা জানান শহিদ পরিবারের সদস্যরা।
১৬ বছর আগের এই দিনে বিডিআর বিদ্রোহের নামে ঢাকার পিলখাবায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়। সে দিন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ওই ঘটনার ১৬ বছর পর এ বছরই প্রথম দিনটিকে জাতীয় শহিদ সেনা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে।
শহিদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নৃশংস এ হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে আমরা জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দিয়েছি। কমিশনকে তিন মাস সময় দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করেছে। কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় দোষীদের সঠিক বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা তদন্ত কমিটির পরিবর্তে স্বাধীন কমিশন গঠন করেছি। কমিশন প্রধানকে আপিল বিভাগের বিচারপতি ও বাকি সদস্যদের হাইকোর্ট বিভাগের বিচারপতির মর্যাদা দেওয়া হয়েছে। তাদের সুপারিশ পেলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
বিডিআর বিদ্রোহ তথা পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় অনেকে অন্যায়ভাবে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই আদালতের বিষয়। আদালত এরই মধ্যে অনেককে জামিন দিয়েছেন৷ আরও কেউ থাকলে তারাও আদালতের মাধ্যমে জামিন পাবেন।

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। তাদের সেখানে থাকার ও কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমিরাতের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ফের দেশটিতে শ্রম ভিসা চালুর অনুরোধ জানান।
২ ঘণ্টা আগে
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের গ্রিন ও ক্লিন সিটি গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩ ঘণ্টা আগে
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি সব সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে