উত্তরায় বিমান বিধ্বস্ত

বার্নে চিকিৎসাধীন একজনের মৃত্যু, দগ্ধদের বেশির ভাগ শিক্ষার্থী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার দুপুরে উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের সংখ্যা বাড়ছেই। এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিচিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় অন্তত দুজনের প্রাণহানির তথ্য নিশ্চিত হলো। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভর্তি হওয়া দগ্ধ ও আহতদের বড় অংশই শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। বিকেল পৌনে ৪টার দিকে বার্ন ইনস্টিটিউটের একজনআবাসিক চিকিৎসক চিকিৎসাধীন একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানো ও উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩০ জনেরও বেশি মানুষকে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তাদের ওখানে কমপক্ষে ২৮ জনকে ভর্তি করা হয়েছে। তাদের বেশির ভাগই দগ্ধ হয়েছেন। এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এর বাইরে আহত অন্তত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতের সংখ্যা আরও বেশি হবে। দুর্ঘটনাস্থল থেকে আহত ও দগ্ধ অনেককে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন তারা।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগ জানিয়েছে, দুপুর ১টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। ১টা ২২ মিনিটে প্রথম তিনটি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট সেখানে কাজ করছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৬ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৭ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৮ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৯ ঘণ্টা আগে
Advertisement