সিলেটে আমেরিকান কর্নারের উদ্বোধন

সিলেট প্রতিনিধি

সিলেটে বুধবার (২৭ নভেম্বর) নতুন আমেরিকান কর্নার উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বাংলাদেশের স্থানীয় অংশীদারদের মধ্যে এই যৌথ অংশীদারিত্বের লক্ষ্য স্থানীয় জনগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি, জনগণের মধ্যে সংযোগ দৃঢ় করা।

সিলেটে আমেরিকান কর্নারের উদ্বোধন যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বাংলাদেশের স্থানীয় সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন। এটি শিক্ষার উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার প্রতি তাদের সম্মিলিত অঙ্গীকারকে তুলে ধরে। যারা শিখতে এবং নিজেদের জনগোষ্ঠীতে ইতিবাচক পরিবর্তন আনতে চায়, নতুন প্রতিষ্ঠিত সিলেটের আমেরিকান কর্নারটি তাদের জন্য মূল্যবান সম্পদ।

বাংলাদেশ এবং আমেরিকার সরকারি কর্মকর্তারা, যুক্তরাষ্ট্র সরকারের এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষাবিদ, ছাত্রছাত্রী এবং স্থানীয়রা এই শিক্ষাকেন্দ্রের উদ্বোধন উদযাপন করতে একত্র হন।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর বলেন, সিলেটে আমেরিকান কর্নারের উদ্বোধন করতে পেরে আমি অনেক গর্বিত। এটি এমন এক কেন্দ্র হিসেবে কাজ করবে, যা যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পদের সঙ্গে সংযোগ বাড়াবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দীর্ঘস্থায়ী আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করবে।

তিনি আরও বলেন, এই আমেরিকান স্পেস আমাদের স্থানীয় যুবসমাজ, শিক্ষাবিদ এবং সেই তরুণ পরিবর্তনকারী ব্যক্তিদের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করবে, যারা তাদের জনগোষ্ঠীতে ইতিবাচক অবদান রাখতে নিজেদের উৎসর্গ করেছেন।

আমেরিকান কর্নারগুলো একটি বৈশ্বিক নেটওয়ার্কের অংশ; যা স্থানীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালিত সাংস্কৃতিক ও তথ্য কেন্দ্র। এই কেন্দ্রগুলো বিনামূল্যে এবং উন্মুক্ত তথ্যসম্পদ প্রদান, আমেরিকায় পড়াশোনা এবং স্কলারশিপ প্রোগ্রামের সুযোগ প্রচার, ইংরেজি ভাষার শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা, যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন করে।

সিলেট আমেরিকান কর্নারের ভবিষ্যৎ কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: [https://www.facebook.com/AmericanCornerSyl](https://www.facebook.com/AmericanCornerSyl)।

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দূতাবাস এবং যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত এক্সচেঞ্জ প্রোগ্রামের তথ্য পেতে ভিজিট করুন: [https://bd.usembassy.gov/education/](https://bd.usembassy.gov/education/)।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশকে আবর্জনামুক্ত রাখতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

২ ঘণ্টা আগে

দেশ জুড়ে ফের সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, টানা ৫ দিন বর্ষণের আভাস

দেশ জুড়ে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী ৩ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

২ ঘণ্টা আগে

তথ্য ফাঁসের ঝুঁকি, সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।

৩ ঘণ্টা আগে

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ

মিয়ানমারের রাষ্ট্রদূত এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং পাশাপাশি এলএনজি হিসেবেও গ্যাস সরবরাহের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনার কথা জানান। জ্বালানিমন্ত্রীও তার এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন।

১৪ ঘণ্টা আগে